চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আপলোড তারিখঃ 2019-04-08 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ছবির ক্যাপশন:
‘সততা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যে সমীকরণ প্রতিবেদন: ‘সততা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল রোববার এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ‘সততা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার সাহা, কার্ডিওলজী বিশেষজ্ঞ ডা. পরিতোষ কুমার ঘোষ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা যদি যথা সময়ে নিজ নিজ কর্মক্ষেত্রে উপস্থিত ও যথাযথ দায়িত্ব পালন করেন, তাহলে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। এজন্য সকলকে সচেতন হতে হবে। তিনি আরও আশা করেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের কোন রোগী আর অন্য দেশে চিকিৎসা নিতে যাবে না। এছাড়াও বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম কবীর, সিনিয়র কনসালটেন্ট সার্জন ওয়ালিউর রহমান নয়ন ও প্রত্যাশা সামাজিক উন্নয়নের নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রবজেল হক। জীবননগর: জীবননগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন ডা. মাহমুদা খাতুন, লতিকা আক্তার লতাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এসআই আনিসুর রহমান। মেহেরপুর: `` `সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা` এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল রোববার সকাল ৯টার দিকে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ডা. অলোক কুমার দাস, ডা. এহসানুল কবীর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, ইপিআই সুপার আব্দুস সালামসহ র‌্যালিতে চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন এনজিও কর্মীরা অংশগ্রহন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)