বৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ব্যবসায়ী মনিরের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-04-08 ইং
বৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ব্যবসায়ী মনিরের মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের তা-বে বহু গাছপালা ও ডাল ভেঙ্গে পড়েছে। ঝড়ের মধ্যে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাথার উপর গাছ ভেঙ্গে পড়ে ডিস ক্যাবল ব্যবসায়ী মনির হোসেন (৩৫) নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। গত শনিবার রাতে কালবৈশাখী এ ঝড়ের ঘটনা ঘটে। ঝড়ের তা-বে গাছপালার ডাল ভেঙ্গে পড়ে অনেক গ্রামীণ রাস্তা ব্লক হয়ে পড়ে। ফলে চলাচল বিঘিœত হয়ে পড়ে। অনেক কাচা-পাঁকা বাড়ির চালা উড়ে গেছে। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় অন্ধকারে নিমজ্জিত হয় এ উপজেলা। ঝড়ের কবলে পড়ে ইরি ধানসহ উঠতি ফসল, আমের গুটি ও সজিনার ডাটার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এদিকে, ঝড়ের তা-বের মধ্যে ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মনির সুটিয়া গ্রাম হতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সুটিয়া-দত্তনগর সড়কের মাঝে তার মাথার উপর একটি ইপিল ইপিল গাছের ডাল ভেঙ্গে পড়ে। এ দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত মনির হোসেন চোরপোতা তেঁতুলিয়ার বাসিন্দা ও পাথিলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ডিসকভারী ডিস নেটওয়ার্কের স্বত্বাধিকারী ফয়সাল খবির ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)