ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক-২

আপলোড তারিখঃ 2019-04-08 ইং
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক-২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক করেছে র‌্যাব-৬। গতকাল রোববার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সদর উপজেলার তালিনা গ্রামের ওহাব মন্ডলের ছেলে কালাম বিশ্বাস (৩৪) ও কোটচাঁদপুর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার গান্না এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম বিশ্বাস ও সুভাষ কর্মকার নামের ২ জন আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি। আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)