খেলনা পিস্তলসহ ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

আপলোড তারিখঃ 2019-04-08 ইং
খেলনা পিস্তলসহ ভুয়া এনএসআই কর্মকর্তা আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: কুষ্টিয়ার মিরপুরে সুমন আহমেদ (৩৫) নামে এক ভুয়া এনএসআই পরিচয়দানকারী একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে তাকে আটক করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। আটক সুমন আহমেদ নাটোর জেলার বাগাদীপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। মিরপুর উপজেলার সাবেক কমান্ডার নজরুল করিম বলেন, সুমন নামে একজন ব্যক্তি অফিসে এসে মুক্তিযোদ্ধাদের মধ্যে কারা ভাতা পান না, কোন মুক্তিযোদ্ধারা তালিকা থেকে বাদ পড়েছে এসব কাগজপত্র চান। এসময় তার সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। প্রতারক সুমনের কাছে অনেক কাগজপত্র, প্রায় ৫০ হাজার টাকা ও একটি খেলনা পিস্তল ছিল। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আটককৃত সুমন সরকারি পরিচয় প্রদান করে বিভিন্ন অফিসে প্রতারণা করে আসছিলো। রোববার দুপুরে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে নিজেকে এনএসআই’র একজন কর্মকর্তা দাবি করে মুক্তিযোদ্ধাদের কাগজপত্র দেখতে চাই। পরে মুক্তিযোদ্ধাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করা হয়। ওসি আবুল কালাম জানায়, সরকারি পরিচয় প্রদান করে প্রতারণার অভিযোগে সুমন আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)