দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2019-04-08 ইং
দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা সফল করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাবুদ্দীন, জুড়ানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হায়দার আলী, নতিপোতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রকিবুল আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাশেম, কুড়–লগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ, দর্শনা পৌর ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, হাউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। সভায় আগামি ১০ থেকে ১৬ এপ্রিল ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করা হয়। এ ছাড়া আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করা হবে বলে জানান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের নাজির হারুন-অর রশিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)