বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন ড. আব্দুর রশীদ

আপলোড তারিখঃ 2019-04-07 ইং
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন ড. আব্দুর রশীদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯’ এ চুয়াডাঙ্গা জেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ-শিক্ষক ড. মো. আব্দুর রশীদ এবার খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ-শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত ৫ এপ্রিল শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনা থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি-স্বরূপ তাঁকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। ড. রশীদ সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এর পূর্বে তিনি পরপর চার বছর (২০১৬ থেকে ২০১৯) চুয়াডাঙ্গা জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি আলমডাঙ্গা ডাউকি গ্রামের ওয়াজেদ আলী এবং হামিদা আকতারের পুত্র। তিনি এরশাদপুর একাডেমি থেকে ১৯৯৬ সালে এসএসসি, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০২ সালে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও ২০০৩ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালের ৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে `শওকত ওসমানের ছোটগল্পে সমকাল, জীবন বৈচিত্র্য এবং শিল্পরূপ` শীর্ষক গবেষণাকর্মের জন্য তিনি পিএইচডি (ডক্টর অব ফিলজফি) ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৬ সালের ২৫ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে পদায়িত হয়ে সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জে প্রভাষকের পদে যোগদান করেন। ড. রশীদ মূলত গবেষক, প্রাবন্ধিক, ছোটগল্পকার এবং কবি। শিক্ষকতা এ-মানুষটির কাছে মূলত পেশা-নেশা এবং সেবা হিসেবে বিবেচিত। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনার-সমস্যা চিহ্নিতকরণ, সমস্যাসমূহের সমাধান, আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পাঠদানকে আকর্ষণীয় ও আনন্দময় করে শিক্ষার্থীদের উজ্জীবিত করে তোলা এ-শিক্ষকের মূল লক্ষ্য। তাছাড়া বাংলা কথাসাহিত্য, অনুসন্ধানী গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ রচনা, সমকালীন বিষয় নিয়ে ছোটগল্প ও কবিতা-রচনা তাঁর আগ্রহের বিষয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)