সাধুহাটিতে নতুন পশুহাট: উপচে পড়া ভিড়

আপলোড তারিখঃ 2019-04-07 ইং
সাধুহাটিতে নতুন পশুহাট: উপচে পড়া ভিড় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোডাই মাঠে নতুন পশুহাট বসাতে এলাকার মানুষের মধ্যে সাজ সাজ রব দেখা গেছে। অন্যদিকে, বিভিন্ন এলাকা থেকে শত শত গরুর ক্রেতা-বিক্রেতা হাটে এসেছে। প্রথম দিন গরু বিক্রয় হয়েছে ৫শ’ ও ছাগল ৩শ’ টি আর ভেড়া বিক্রয় হয়েছে ১০টি। তবে গরু ব্যবসায়ীরা বলছেন, প্রথম হাট হিসেবে আমরা খুশি ক্রয়-বিক্রয় দেখে। এদিকে, এলাকার মানুষ বলছে গরুর হাটটি চালু হলে একদিকে ঝিনাইদহ জেলার রাজস্ব বাড়বে অন্যদিকে এলাকার মানুষের বেকারত্ব কমবে। সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, এলাকার গরু ব্যবসায়ী ও জনগনের মধ্যে হাট বসাতে যতটা উৎসুক দেখা যাচ্ছে, তাতে করে হাট বসেই গেল মনে হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)