গাংনীতে ডাক’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2019-04-07 ইং
গাংনীতে ডাক’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীতে কিশোর ডাক সংগঠনের পক্ষে থেকে মাতৃছায়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কিশোরের ডাক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের প্রফেসর ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর হেল্প ফাউন্ডেশনের পরিচালক দিলারা জামান, গাংনী বাজারের জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, প্রতিষ্ঠানের সুপার মাওলানা হাবিবুল্লাহ বেলালী, গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সনি র‌্যাংসের সত্বাধীকারী মশিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক বশির আহম্মেদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন মাইটিভি ও বর্ণিক বার্তার মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুব আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)