দামুড়হুদায় ফেনসিডিলসহ টোটন ও জাকির আটক

আপলোড তারিখঃ 2019-04-06 ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ টোটন ও জাকির আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে টোটন (৪০) ও জাকির (২৫) নামের দু’ফেনসিডিল সেবনকারীকে আটক করেছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে দুই বোতল ফেনসিডিল। আটক টোটন চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর গ্রামের মৃত আবু সাইদ বিশ্বাসের এবং জাকির হোসেন একই উপজেলার জাদবপুর গ্রামের মহির আলীর ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার এসআই রাম প্রসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে দর্শনাস্থ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে আটক করে। গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)