ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে দক্ষ হাজামের অদক্ষতার শিকার হয়েছে সিজন (৯) নামের এক শিশু। গতকাল শুক্রবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সিজান চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ ভুলটিয়া গ্রামের শেখপাড়ার মোহাইমেন মন্ডলের ছেলে মেহেদী হাসান সিজন। জানা যায়, শুক্রবার সকালে ভুলটিয়া গ্রামের একইপাড়ায় পরপর চারটি শিশুর সুন্নাতে খাৎনা দেয় বালিয়াকান্দি গ্রামের এক হাজাম। সুন্নাতে খাতনা দেয়া শিশুরা হলো- চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ ভুলটিয়া গ্রামের শেখপাড়ার বিল্লালের ছেলে রাব্বি (৭), বিল্লালের ভাগ্নে নাজমুল (৭), একই এলাকার বকুলের ছেলে তানজিদ (৯) এবং মেহেদী হাসান সিজন। বাকি তিন শিশুর কোন সমস্যা দেখা না দিলেও শুক্রবার সুন্নাতে খাৎনার পর থেকে সিজনের পুরুষাঙ্গ (নুনু) থেকে রক্তক্ষরণ হতেই থাকে। সারাদিন পেরিয়ে গেলেও রক্তক্ষরণ না কমার পরিবারের সদস্যরা সিজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে সিজনকে চিকিৎসা দেওয়া হয়।
র রহমান বক্তব্য রাখেন।
