দর্শনায় মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-04-06 ইং
দর্শনায় মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা রামনগরে মাথাভাঙ্গা নদীতে ডুবে ৯ বছরের শিশুকন্যা মাইসার করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে দেড়টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে বান্ধবীদের সাথে গোসল করতে গিয়ে এ করুণ মৃত্যু হয় তার। সে রামনগর কাজী অফিসপাড়ার শাহিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দর্শনা পুরাতন বাজারের মুরগী ব্যবসায়ী রামনগর কাজী অফিসপাড়ার শাহিনের মেয়ে দর্শনা আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী মাইসা খাতুন (৯) শুক্রবার মাদ্রাসা ছুটি থাকায় দুপুরে বান্ধবীদের সাথে খেলা করতে করতে বাড়ি সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে যায় গোসল করতে যায়। এসময় প্রতিবেশী ও বান্ধবী সকলের অজান্তে খেলার আবেগে নদীর কিনারা থেকে একটু গভীর পানিতে চলে গেলে সেখানেই ডুবে যায় সে। পরে বান্ধবীদের আত্মচিৎকারে লোকজন ছুটে আসলে অনেক খোঁজাখুজির পর নদী থেকে মাইসার উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মাইসার এ করুণ মৃত্যুতে ও স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। গতকালই বাদ এশা মাইসার নামাজের জানাযা শেষে দর্শনা মোবারকপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)