৫০ হাজার ইউএস ডলারসহ নুর ইসলাম আটক

আপলোড তারিখঃ 2019-04-06 ইং
৫০ হাজার ইউএস ডলারসহ নুর ইসলাম আটক ছবির ক্যাপশন:
দর্শনা জয়নগর আন্তর্জাতিক সীমান্তে বিজিবির অভিযান দর্শনা অফিস: ভারত থেকে অবৈধভাবে ৫০ হাজার ইউএস ডলার বাংলাদেশে নেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে সীমান্তবর্তী এলাকা দর্শনা জয়নগর থেকে আটক করা হয়। আটক ডলারের আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার মাঠপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে নুর ইসলাম। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, শুক্রবার দুপুরে ভারত থেকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে নুর ইসলাম নামের এক ব্যক্তি বাংলাদেশে আসে। এসময় বিজিবি সদস্যরা তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইউএস ডলার আটক করে। তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তি মাঝে মাঝে ভারতে যায়। সে অবৈধভাবে মালামাল পাচার করে থাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)