চুয়াডাঙ্গায় যুব ইউনিয়ন জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন

আপলোড তারিখঃ 2019-04-06 ইং
চুয়াডাঙ্গায় যুব ইউনিয়ন জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যুব ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মাসুদ আরিফ মানুকে সভাপতি ও শাহেদ জামালকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিপ্লব কুমার (সহ-সাধারণ সম্পাদক), মিলন অধিকারী (সাংগঠনিক সম্পাদক), মনিরুল ইসলাম বিপ্লব (প্রচার ও প্রকাশনা সম্পাদক), কানিজ সুলতানা (কোষাধ্যক্ষ) ও কার্যকরি সদস্য মাসুদ রানা, জহুরুল এবং তুষার। গতকাল শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির শ্রীমন্ত টাউন হলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ যুব ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার গোলাম রাব্বানি, উদীচি-চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হাবিবী জহির রায়হান, কাজল মাহমুদ, লুৎফর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)