জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2019-04-06 ইং
জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ২০১৮সালের পিএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় দৌলৎগঞ্জ যুব সংঘের আয়োজনে সেলিম মোল্লার বাড়ির পাশে সংঘের সভাপতি জেবু মোল্লার সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ মুকু। বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সম্পাদক সাংবাদিক মিঠুন মাহমুদ, দৌলৎগঞ্জ সেবা সংঘের সম্পাদক আবুল কাশেম, রেজাউল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলৎগঞ্জ যুব সংঘের ইমন, রমেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৌলৎগঞ্জ যুব সংঘের উদ্যোক্তা ও আহবায়ক মহিবুল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)