ঝিনাইদহের ডাকবাংলা প্রেসক্লাবের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-04-06 ইং
ঝিনাইদহের ডাকবাংলা প্রেসক্লাবের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলায় ডাকবাংলা প্রেসক্লাবের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডাকবাংলা প্রেসক্লাবের উদ্বোধন করা হয়। প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দীন সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি ডাকবাংলা শাখার সভাপতি আব্দুর রহমান কামাল, সাধারণ সম্পাদক রাজিব শেখ, ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ তৌহিদুর ইসলাম, হাজী ইসরাফীল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. শামীম, ডাকবাংলা প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রানা টিটু, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ, কোষাধক্ষ্য উমর ফারুক, প্রচার সম্পাদক আল-আমিন শেখ, সাহিত্য সম্পাদক আল-আমিন জোয়ার্দ্দার, সদস্য লিংকন, খালিদ হাছান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুর আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)