কোন ভেদাভেদ নয়, মানবকল্যাণে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2019-04-05 ইং
কোন ভেদাভেদ নয়, মানবকল্যাণে কাজ করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহর বাউল একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বিশেষ প্রতিবেদক: ‘গুরু তোমার দোহায় তোমার মনকে আমার লওগো সু-পথে’ ফকির লালন শাহের এই অমর বানীকে ধারণ করে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেছে চুয়াডাঙ্গা শহর বাউল একাডেমি। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষ্যে পৌর এলাকার তালতলা শ্বশানঘাটের পাশে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় শহর বাউল একাডেমির সহ-সভাপতি খোকন আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহঃ অধ্যাপক ডা. সাইফুল্লাহ রাসেল, সাংবাদিক শাহ আলম সনি, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, রাশেদুল হাসান মানু, চুয়াডাঙ্গা সদর মঞ্জিল সংগঠনের প্রধান খাদেম ওহিদ হোসেন চিশতী, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আহসানুল কবির। বক্তারা বলেন, ‘লালনের আধ্যাত্মিকতা ও দর্শন নিয়ে দেশ-বিদেশে গবেষণা হচ্ছে। ফকির লালন ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি জাতি ও ধর্মে কোনো ভেদাভেদ না করে মানবকল্যাণের জন্য মানবতাবাদী গান গেয়ে গেছেন। এছাড়া তার মানবতাবাদী গানের মধ্যদিয়ে দ্বন্দ্ব ও সকল হিংসা-বিদ্বেষ পরিহার করে মানুষে মানুষে ভালোবাসার কথা বলে গেছেন। তিনি তার জীবদ্দশায় সবসময় সত্যের অনুসন্ধান করে গেছেন। ফকির লালনের আদর্শে অনুপ্রাণিত এই সংগঠনের পথচলা সফল হোক।’ কোন ভেদাভেদ নয়, মানবকল্যাণে কাজ করতে হবে। পরে শহর বাউল একাডেমির সভাপতি কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লালন শিল্পী টুনটুন বাউলসহ স্থানীয় শিল্পীরা। উল্লেখ্য, শহর বাউল একাডেমির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর ৩দিনের আয়োজনে গত পরশু রকমারি প্রতিযোগিতা ও আজ সাধু সেবার মাধ্যমে শেষ হচ্ছে আনুষ্ঠানিকতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)