মেহেরপুরে প্রাণ-আরএফএল’র পণ্যবাহী ট্রাক জব্দ

আপলোড তারিখঃ 2019-04-05 ইং
মেহেরপুরে প্রাণ-আরএফএল’র পণ্যবাহী ট্রাক জব্দ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে পরিবেশকের চাহিদা মোতাবেক পণ্য না দেওয়া ও পাওনা পরিশোধ না করায় প্রাণ-আরএফএল-এর একটি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে পরিবেশক সমিতি। প্রাণ আরএফএল গ্রুপের স্টিকি গ্রুপের পরিবেশক এন জেড এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী নাসের চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে পরিবেশক সমিতি এ পদক্ষেপ গ্রহণ করে। এন জেড এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী নাসের চৌধুরী ২০১৮ সালের এপ্রিল মাসে পরিবেশক হিসেবে নিয়োগ পান। তার পর থেকে ৪ লাখ ২০ হাজার টাকা কোম্পানীর ব্যাংক হিসাবে টাকা টিটি করেন। কিন্তু কোম্পানী মাত্র ১১ হাজার ৫শ টাকার পণ্য সরবরাহ করে। পরবর্তীতে কোম্পানীকে বারবার তাগাদা দিলেও কোম্পানী কোন ব্যবস্থা গ্রহন করে না। এর প্রেক্ষিতে জেলা পরিবেশক সমিতির কাছে লিখিত অভিযোগ করেন নাসের চৌধুরী। পরিবেশক সমিতির চিঠির প্রেক্ষিতে কোম্পানীর উর্ধতন কর্মকর্তারা কয়েকদফা বৈঠক করে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির নেতাদের সাথে। কয়েক দফা বৈঠকের পর নভেম্বর মাসে নগদ ৫০ হাজার টাকা ফেরত প্রদান করে। কিন্ত এখনো ৩ লাখ ৫৮ হাজার টাকার কোন সুরাহা করেনি। সবশেষে ৩১ মার্চের মধ্যে সুরাহা করার কথা থাকলেও কোম্পানী কোন ব্যবস্থা গ্রহণ না করায় পরিবেশক সমিতির জরুরী মিটিংয়ে প্রাণ-আরএফ্এল’র পণ্যবাহী ট্রাক জব্দ করার সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত মোতাবেক গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সার্কিট হাউজের নিকট থেকে একটি ট্রাক জব্দ করে সামসুজ্জোহা পার্কে রাখা হয়েছে। এ ব্যাপারে জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, বারবার তাগাদা দেওয়ার পর তারা টাকা পরিশোধ করেনি। এর ফলে তাদের একটি ট্রাক জব্দ করা হয়েছে। সম্পূর্ণ পাওনা পরিশোধ না করা পর্যন্ত ট্রাকটি ছাড়া হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)