ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মাদক রাখার মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাব্বারুল ইসলাম আদালতে আত্মসর্মপন করলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর যুগ্ম জজ ২য় আদালতের বিচারক কেরামত আলী তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। জাব্বারুল মেহেরপুর শহরের ওয়াপদাপাড়ার ইয়াকুব ইসলামের ছেলে। সম্প্রতি আদালত তাকে ৪ বছরের কারাদন্ড প্রদান করেন। সেই থেকে সে পলাতক ছিল।
