চুয়াডাঙ্গা জেলা যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

আপলোড তারিখঃ 2019-04-05 ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদলের বিক্ষোভ ও সমাবেশ ছবির ক্যাপশন:
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি সুজন মালিক, তৌফিকুজ্জামান তৌফিক, নাসির উদ্দিন খেদু, যুগ্মসাধারণ সম্পাদক হাজী রবিউল মল্লিক, হাবলু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী। প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -(প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)