ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বড়-পুটিমারী গ্রামে বৃষ্টির পানি বাড়িতে প্রবেশে বাধা দেওয়ায় রফিকুল ইসলাম নামে একজনকে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় গতকাল বুধবার আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বড়-পুটিমারী গ্রামের ওহিদ আলীর ছেলে রফিকুলের সাথে একই গ্রামের কালাচানের ছেলে আশাদুলের সাথে পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে, আশাদুল জোরপূর্বক তার বাড়ির বৃষ্টির পানি নালা করে রফিকুলের বাড়িতে ফেলে। রফিকুল বাধা দিতে গেলে বিভিন্ন ধরণে গালিগালাজ করে আশাদুল ও তার স্ত্রী ডালিম। গত মঙ্গলবার শিলাবৃষ্টির মধ্যে আশাদুল ও তার স্ত্রী ডালিম জোরপূর্বক রফিকুলের বাড়িতে পানি প্রবেশ করানোর চেষ্টা চালালে রফিকুল বাধা দেয়। এসময় আশাদুল হাতের কাছে থাকা বাশ দিয়ে রফিকুলের মাথায় আঘাত করলে গুরুত্বর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রফিকুলের মাথায় ১১টি সেলাই দেয়। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।
