উথলীতে বিদ্যুতস্পৃষ্টে যুবক আহত

আপলোড তারিখঃ 2019-04-04 ইং
উথলীতে বিদ্যুতস্পৃষ্টে যুবক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে উপজেলার উথলীতে সজিনা গাছে উঠে সজিনা পাড়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হয়েছে এক যুবক। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত যুবক জীবনণগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মসজিদপাড়ার মধুর ছেলে সুজন (২২)। জানা যায়, সবজি ব্যবসায়ী সুজন জীবননগরের উথলীতে একটি সজিনা গাছের ডাটা গাছে উঠে লোহার দাউ দিয়ে সজিনার ডাল কাটছিল। এ সময় গাছের ডালের সাথে থাকা বৈদ্যুতিক তারে কোপ দিলে সুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা সুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত যুবক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)