স্বেচ্ছাসেবক দল জাসাস যুবদল ও ছাত্রদলের শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2019-04-04 ইং
স্বেচ্ছাসেবক দল জাসাস যুবদল ও ছাত্রদলের শুভেচ্ছা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মাহমুদ হাসান খান বাবু মাহমুদ হাসান খান বাবুকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস), যুবদল ও ছাত্রদল। একই সাথে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল বুধবার পৃথক পৃথক শুভেচ্ছা বার্তায় এ কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানানো হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও সাধারণ সম্পাদক এম এ তালহা সাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, ‘তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। সেই সঙ্গে মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন তরান্বিত করবে সেই প্রত্যাশা রেখে অভিনন্দন জানায়। চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সভাপতি শহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম সাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে দলের সাংগঠনিক কর্মকান্ডে আরো গতিশীল ও প্রাণবন্ত হয়ে কঠিন আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু সাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে বিএনপি চেয়ারপরসন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এবং নির্দলীয় সরকারের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা সাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমই’র সহসভাপতি মাহমুদ হাসান খান বাবুকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনোনীত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গাা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একজন দক্ষ ও মেধাবী সংগঠক হিসেবে মাহমুদ হাসান খান বাবু জেলা বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল নিরসন ও বহুধা বিভক্ত সংগঠনকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হবে বলে জেলা ছাত্রদল প্রত্যাশা করে। যোগ্য নেতৃত্ব নির্বাচন করার জন্য জেলা ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। (বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)