চুয়াডাঙ্গায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

আপলোড তারিখঃ 2019-04-04 ইং
চুয়াডাঙ্গায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ছবির ক্যাপশন:
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উদ্যোগে নিজস্ব প্রতিবেদক: মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উত্তম শিক্ষক ও শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার ছানোয়ার হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব কিশোর কুমার কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপার ভাইজার প্রদীপ কুমার বিশ্বাস, কম্পিউটার অপারেটর বিধান চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টে বিজয়ী ৭১ জন শিক্ষার্থী, ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী প্রকল্প পরিচালক সংগীত রায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)