গিরিশনগর বাজারের ৪ দোকানিকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-04-03 ইং
গিরিশনগর বাজারের ৪ দোকানিকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে ৪ দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অফিসার সজল আহম্মেদ কর্তৃক পরিচালিত একটি দল গিরিশনগর বাজারে নানা অপরাধে টুুকটাকি স্টোর থেকে ২ হাজার টাকা, সুরুজ স্টোর থেকে ১৫শ’, কেরু মিষ্টান্ন ভান্ডার থেকে ১৫শ’ ও একই বাজারের বিসমিল্লাহ্ স্টোর থেকে ৩ হাজার টাকা জরিমানা করে। এ সময় সজল আহম্মেদ বলেন, সরকারি আইন অমান্য করা অপরিছন্ন অবস্থায় দোকানগুলো পরিচালনার জন্য দোকানমালিকগণকে জরিমানা করেন এবং আগামীতে সুষ্ঠু ও সঠিক আইন মানার মধ্যে দিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনার আহব্বান করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)