শেখ হাসিনাকে জানালেন চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি

আপলোড তারিখঃ 2019-04-03 ইং
শেখ হাসিনাকে জানালেন চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রীর সাথে কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার ও রিপনুল হাসানের সাক্ষাত নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত ৩য় ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী চুয়াডাঙ্গা জেলার সার্বিক পরিবেশ পরিস্থিতি ও দলীয় প্রার্থীদের অবস্থান ও তৃণমূল নেতাকর্মীদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন চুয়াডাঙ্গার সন্তান কৃতি ব্যবসায়ী, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইউনিক গ্রুপের পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল মঙ্গলবার তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে যান। এসময় তিনি প্রধানমন্ত্রীর সাথে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে দিলীপ কুমার আগরওয়ালা নিজ এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মাননীয় প্রধানমন্ত্রীকে জানান। এছাড়া তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও সদ্য সমাপ্ত ৩য় ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচারণায় অংশ নিয়েছেন বলে মাননীয় প্রধানমন্ত্রীকে জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত তরুণ এই কৃতি ব্যবসায়ীর সাথে আরও ছিলেন চুয়াডাঙ্গার নবীন ব্যবসায়ী ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ-সম্পাদক রিপনুল হাসান। এদিকে, এক বার্তায় দিলীপ কুমার আগরওয়ালা বাংলা নববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গাবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)