ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকু-ে স্কুলছাত্রী শ্লীলতাহানি মামলায় আসামী গ্রেফতার হয়নি। দীর্ঘ ১১ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামী ধরতে পারেনি বলে অভিযোগ করেছে ছাত্রীর পিতা টুটুল মিয়া। এদিকে, পুলিশ বলছে আসামী ধরার চেষ্টা চলছে। হয়রানির শিকার ছাত্রীর পিতা টুটুল মিয়া জানান, গত ১৯ মার্চ দুপুরে ভাদড়া গ্রামের লিটন মোল্লার ছেলে নাসের হোসেন আমার মেয়েকে অপহরণ করার চেষ্টা করে। ব্যর্থ হওয়ার একপর্যায়ে লিটন ধস্তাধস্তি শুরু করে। সে সময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে অপহরণকারী পালিয়ে যায়। এ ঘটনায় সময় টুটুল মিয়া বাদি হয়ে গত ২৭ মার্চ হরিণাকু-ু থানায় নারী ও শিশু দমন আইনের ১০ ধারায় শ্লীলতাহানির মামলা করেন। যার নং- হরিণাকু-ু ১৪/৪৯। তিনি আরো জানান নাসের হোসেন প্রায় তার মেয়েকে উত্ত্যক্ত করত। এ কারণে গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্কুলে যেতে পারেনি তার কন্যা। এদিকে, দীর্ঘ ১১ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামী গ্রেফতার করেনি বলে স্কুল ছাত্রীর পিতা অভিযোগ করেন। হরিণাক্-ুু থানার ওসি আসাদুজ্জামান জানান, আমরা আসামী গ্রেফতারেরর চেষ্টা চলছে, কিন্তু পাচ্ছি না।
