গণতন্ত্র ধ্বংস ভোটকেন্দ্রে কুকুর ছাগল ও গরু বিচরণ করে

আপলোড তারিখঃ 2019-04-03 ইং
গণতন্ত্র ধ্বংস ভোটকেন্দ্রে কুকুর ছাগল ও গরু বিচরণ করে ছবির ক্যাপশন:
হরিণাকু-ুতে বিএনপির গণঅনশন কর্মূচিতে বিএনপি নেতা মসিউর রহমান ঝিনাইদহ অফিস: কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নিঃশর্ত মুক্তির দাবিতে হরিণাকু-ু উপজেলায় দোয়ার মাহফিল এবং গণ-অনশন কর্মসূচি করেছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরিণাকু-ু শহরে বিএনপি’র শত শত নেতাকর্মী গণ-অনশন কর্মসূচি ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন। গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মসিউর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন- সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে। তার প্রমাণ হচ্ছে দেশের সবগুলো নির্বাচন। তিনি বলেন, মানুষ এখন আর ভোট কেন্দ্রে যাচ্ছে না। ভোটকেন্দ্রে কুকুর, ছাগল ও গরু বিচরণের ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। গণ-অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. এমএ মজিদ, আনিচুর রহমান, তাইজাল হোসেন, ইয়াকুব হোসেন, জমির মোল্লা, খায়রুল ইসলাম, আব্দুস সামাদ, রবিউল ইসলাম ও কেসি কলেজ ছাত্রদলের নেতা মিরাজুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আগত বিএনপি’র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা জিন্নাতুল হক। কর্মসূচি শেষে মঙ্গলবার দুপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)