পালানোর সময় দুই ছিনতাইকারী আটক : ইজিবাইক উদ্ধার

আপলোড তারিখঃ 2019-04-02 ইং
পালানোর সময় দুই ছিনতাইকারী আটক : ইজিবাইক উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার টেইপুর ও গুচ্ছগ্রামের মাঝামাঝি এলাকায় যাত্রী বেশে ইজিবাইক ছিনতাই নিজস্ব প্রতিবেদক: টেইপুর ও গুচ্ছগ্রামের মাঝামাঝি এলাকায় চালককে মারধর করে হাত-পা বেধে মাঠের মধ্যে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় চুয়াডাঙ্গা পৌর শহরের পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে থেকে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেওয়াসহ উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইকটি। এ সময় আজগর নামে ওপর এক ছিনতাইকারী পালিয়ে যায়। পরে আহত ইজিবাইক চালককে উদ্ধার করে সদর হসপাতলে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ইজিবাইক চালক মামুন হোসেন বাদি হয়ে পলাতকসহ আটক দুই ছিনতাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আহত চালক মামুন ঝোড়াঘাটার ফজলু রহমানের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যার পর যাত্রী বেশে টেইপুর গুচ্ছগ্রামে যাওয়ার পথে ওই তিন ছিনতাইকারী এ ঘটনা ঘটায়। আটক দুই ছিনতাইকারী হল- ঝিনাইদহরে শিপন বিশ্বাস (৩৫) ও চুয়াডাঙ্গা জেলার কলাবাড়ি’র আজগর আলী (৪৫)। জানা যায়, সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার বড়বাজার থেকে টেইপুর গুচ্ছগ্রামে যাওয়ার জন্য ৯০ টাকা ভাড়ায় তিনজন যাত্রী তোলে চালক মামুন। এর আগেই ৪ জন যাত্রী আলুকদিয়া যাওয়ার জন্য মামুনের ইজিবাইকে ওঠে। মোট ৭ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে সে। পথিমধ্যে আলুকদিয়া এলাকায় ৪ জনকে নামিয়ে অপর তিনজনকে নিয়ে টেইপুর গুচ্ছ গ্রামের দিকে যাত্রা শুরু করে চালক মামুন। এ সময় টেইপুর ও গুচ্ছগ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে পৌছালে প্রসাব করার জন্য ইজিবাইক থামাতে বলে ওই ছিনতাইকারীরা। মামুন ইজিবাইক থামালে একজন প্রসাব করতে রাস্তার অপর পাশে যায়। আর একজন হাটাহাটি শুরু করে। অপরজন ইজিবাইকের মধ্যেই থাকে। বাইরে থাকা ওই ব্যক্তি আকস্মিক চালক মামুনকে মারধর শুরু করে দেয়। চালক মামুন কিছু বুঝে উঠার আগেই তিনজন একত্রে তার গায়ের গেঞ্জিসহ লতাপাতা দিয়ে হাত-পা বেধে মাঠের মধ্যে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। `` এসময় কয়েকজন পথচারী আহত চালক মামুনের সাহায্যের আকুতি শুনে তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজন মামুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করাসহ ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা মুঠোফোনে পরিচিতদের জানায়। এসময় পুরাতন স্টেডিয়াম এলাকায় অবস্থান করা মামুনের ছোটভাই পিকআপ চালক আব্দুল কাদেরও ইজিবাইক ছিনতাই এর ঘটনা জানতে পারে। তাকে দামুড়হুদা কার্পাসডাঙ্গার দিকে খোজ নিতে বললে সে পিকআপ নিয়ে বেরিয়ে পুরাতন সাতগাড়ী মোড় সংলগ্ন জোয়ার্দ্দার তেল পাম্পের কাছে যেতেই তিনজনকে ছিনতাই হওয়া তার ভাইয়ের ইজিবাইকটি নিয়ে যেতে দেখতে পায়। এ সময় পিকআপ দিয়ে ইজিবাইকের গতিরোধ করে আটক করা হয় ঝিনাইদহ সদর উপজেলা নৈইহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে শিপন বিশ্বাস ও চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কলাবাড়ি স্কুলপাড়ার মুনছুর মন্ডলের ছেলে হত্যা মামলায় ২২ বছরের সাজা খাটা আসামী আজগর আলীকে। এসময় ঝিনইদহ জেলার মহেশপুর থানার বর্জাপুর গ্রামের আজগর আলী নামে অপর এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় শহর ফাঁড়ি পুলিশ ঘটনা জানতে পেরে আটক ছিনতাইকারীদের তাদের হেফাজতে নিয়ে সদর থানায় সোপর্দ করে। পরে আহত ইজিবাইক চালক মামুন বাদি হয়ে একজনকে পলাতক দেখানোসহ আটক দুইজনের নামে ছিনতাই মামলা দায়ের করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারসহ দুই ছিনতাইকারী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী বেশে তিন ছিনতাইকারী টেইপুর গুচ্ছ গ্রামের মাঠের মধ্যে পৌছালে চালককে মারধর করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেতে চাই। পরে চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ী মোড় সংলগ্ন জোয়ার্দ্দার তেল পাম্পের কাছ থেকে তার ভাইসহ স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আহত চালক বাদি হয়ে মামলা দায়ের করেছে। পলাতক অপর ছিনতাইকারীকে আটক করার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)