ব্যবসার প্রসার বৃদ্ধিতে ব্যবসায়ীদের দৃঢ় প্রত্যয়

আপলোড তারিখঃ 2019-04-02 ইং
ব্যবসার প্রসার বৃদ্ধিতে ব্যবসায়ীদের দৃঢ় প্রত্যয় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতির দ্বন্দ্বের অবসান ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় মুদি ও মনোহারী ব্যবসায়ীর সাথে চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির দ্বন্দ্বের অবসান ঘটিয়ে উভয় এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যবসায়ীক সমিতির নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা বনিক সমিতির কার্যালয়ে চুয়াডাঙ্গা শিল্প বনিক সমিতি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও আলমডাঙ্গার সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতির মাধ্যমে এই দ্বন্দ্বের অবসান ঘটায়। ব্যবসায়ীরা বলেন, `চুয়াডাঙ্গা জেলার মধ্যে আলমডাঙ্গা উপজেলা জেলা কেন্দ্রীক একটা বড় মার্কেট প্লেস। এখানে সবাই বন্ধুত্বভাবে জেলা উপজেলার সকল পরিবেশক ও ব্যবসায়ীরা সুদৃঢ়ভাবে ব্যবসা পরিচালনা করলে আরো বন্ধ অটুট হয়ে থাকবে। ইতোপূর্বে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করে সকলেই ব্যবসার প্রসার বিস্তারের চেষ্টা চালিয়ে যাবো`। জানা গেছে, আলমডাঙ্গার মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতির বার্ষিক পিকনিকের জন্য নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন। ৫ জন পরিবেশক বাদে জেলার ২২জন পরিবেশক ওই পিকনিকে সহযোগিতা করেন এবং তারা পিকনিকে উপস্থিত ছিলেন। এ ঘটনার পর আলমডাঙ্গার মুদি ও মনোহারী ব্যবসায়ীদের সাথে ওই ৫ পরিবেশকের মনোমালিন্য শুরু হয়। ওই ৫ জনের সাথে ব্যবসা না করার সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করে। আলমডাঙ্গার মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতি চাঁদা দাবি করেছে উল্লেখ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট ওই ৫ জনের পক্ষে স্বারকলিপি প্রদান করা হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় বিবৃতি পাল্টা বিবৃতি প্রদানসহ আলমডাঙ্গার ব্যবসায়ীদের কাছে মালামাল বিক্রি বন্ধ করার মত সিদ্ধান্ত গ্রহণ করে। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গা শিল্পী ও বনিক সমিতির সভাপতিসহ জেলার অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ বিষয়টি সুরাহা করার উদ্যোগে গ্রহণ করেন। নেতৃবৃন্দ আলমডাঙ্গার ব্যবসায়ীক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ শুরু করেন। এরই একপর্যায়ে সোমবার আলমডাঙ্গা বনিক সমিতির কার্যালয়ে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিত হয়ে উভয়পক্ষের কথা শোনেন। সকল বক্তা অভিমত ব্যক্ত করেন ব্যবসায়ীরা চাঁদা দাবি করেননি। পিকনিকের ঘটনা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে এমন ভুল বোঝাবুঝি হয়েছে। যা নিরসনে সকলে ঐক্যমত পোষন করলে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ভুল বোঝাবুঝি অবসান করে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার ঘোষনা দেন। এ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিল্প বনিক সমিতির সভাপতি হাজী ইয়াকুব হোসেন মালিক, সহসভাপতি মনজুরুল ইসলাম মালিক লার্জ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, মুদি ও মনোনহারী ব্যবসায়ী সমিতির সভাপতি আরেফিন মিয়া (মিলন), আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, মিলচাতাল মালিক সমিতির সভাপতি আহসান উল্লাহ, হাজী গোলাম রহমান সিঞ্জুল, মোতালেব হোসেন, আলাউদ্দিন মিয়া, গৌর চন্দ্র বিশ^াস, মহাবুভ আলম রিংকু, রুহুল আমিন, উজ্জল হোসেন, মাজেদ ভুইয়া, রিপন দে, মহিউদ্দিন, কাউবুর রহমান কুইন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)