আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ২ গৃহবধূর মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-04-02 ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ২ গৃহবধূর মৃত্যু! ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক,আলমডাঙ্গা: আলমডাঙ্গায় একই দিনে উপজেলার শালিকায় ও যাদবপুরে অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধু নিহত হয়েছে। নিহতরা হলো- শালিকা গ্রামের শাহীন আলমের স্ত্রী দুই সন্তানের জননী কাজলী খাতুন (২৮) ও যাদবপুর গ্রামের সামসুল হুদার স্ত্রী দুই সন্তানের জননী আল্লাদি খাতুন (৩২)। এ ঘটনায় গতকাল সোমবার রাতে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিলো। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী গ্রামের শাহিন আলমের স্ত্রী কাজলী খাতুন বেলা ১২টার দিকে নিজ ঘর পরিস্কারের সময় ঘরের মধ্যে ঝুলন্ত বৈদ্যুতিক তার হাতের সাথে পেচিয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা টের পেলে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের যাদবপুর গ্রামের সামসুল হুদার বাড়ির জানালা দিয়ে পার্শ্বের ঘরের বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখে। জানালার ঘষা খাওয়ায় তার ছিড়ে জানালায় বৈদ্যুতিক সংযোগ ছড়িয়ে পড়লে গতকাল সোমবার সন্ধ্যায় অসতর্কতার মাধ্যমে জানালার গ্রিলে হাত দিলে তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় উভয়ে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)