ব্যবসায়ীদের কাছে জিম্মি ভুট্টা চাষীরা!

আপলোড তারিখঃ 2019-04-02 ইং
ব্যবসায়ীদের কাছে জিম্মি ভুট্টা চাষীরা! ছবির ক্যাপশন:
মিঠুন মাহমুদ: জীবননগরে ভুট্রা ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে চাষীরা। ভুট্রার নায্য দাম না পাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ১৬৯৪০ হেক্টর কৃষি উপযোগী জমির মধ্যে চলতি অর্থবছরে প্রায় ৬৫০০ হেক্টর জমিতে ভুট্রার আবাদ করে জীবননগরের কৃষকরা। অন্যান্য ফসলের তুলনায় ঝুঁকি কম হওয়ায় এলাকার বেশিরভাগ কৃষকই ভুট্রার আবাদ করে থাকেন। বীজ রোপনের পাঁচ মাসের মধ্যেই কৃষকরা ঘরে তুলতে পারেন এ ফসল। বিঘা প্রতি ৪০ থেকে ৫০ মণ কাচা ভুট্রা ফলন হলেও বিঘা প্রতি খরচ হয় ১৫ থেকে ১৮ হাজার টাকা। প্রতি বারের মতো এবারো ভাল দাম নিয়ে ঘরে ফিরবেন বলে আশায় বুক বেধেছিলেন এলাকার কৃষকরা। কিন্তু কাচা ভুট্রার দাম অতি কম হওয়ায় লাভের গুড়ে বালি, লোকসান গুণতে হচ্ছে কৃষকদের। প্রতি মণ ৪শ’ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে কাচা ভুট্রা। ভুট্রা চাষী উপজেলার মেদিনীপুর গ্রামের আবু তালেব অভিযোগ করে বলেন, জীবননগর বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, তৈরি করে পরিকল্পিতভাবে ভুট্রার বাজার হাতের মুঠোয় রেখে ভুট্রা কম দামে ক্রয় করছে কাচা ভুট্রা। আর সেই ভুট্রাগুলো নিজেদের চাতালে শুকিয়ে চড়া দামে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রপ্তানী করে লভ্যাংশের পুরোটাই হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা, আর লোকসান গুনতে হচ্ছে আমাদের মত সাধারণ ভুট্রা চাষীদের। একই অভিযোগ করেন কয়া গ্রামের শরিফুল ইসলাম। তিনি বলেন, গত বছর যে দাম ভুট্রাতে পেয়েছি তার চেয়ে অনেক কম দামে ভুট্রা বিক্রি করতে হচ্ছে এ বছর। এবার ভুট্রার যে দাম তাতে করে চাষে যে পরিমাণে খরচ হয়েছে ভুট্রা বিক্রি করে সেই টাকা পাবো কি না তার সন্দেহ আছে। এদিকে ভুট্রা চাষীরা আরও অভিযোগ করে বলেন, সরকারিভাবে কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার কার্যকরী পদক্ষেপ না থাকায় কৃষি পণ্য বিক্রিতে প্রতিনিয়ত ঠকছেন গ্রামের সাধারণ কৃষকরা, তেমনটি ঘটছে ভুট্রার ক্ষেত্রেও। তাই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রেখে অসহায় কৃষকের পাশে দাড়াবেন এমনটাই আশাবাদী কৃষকসহ সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)