এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি খোকন

আপলোড তারিখঃ 2019-04-02 ইং
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি খোকন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে গাংনী উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। এভাবে পড়ার সাথে প্রতিযোগিতায় গিয়ে ভালো রেজাল্ট করলে একদিকে যেমন দেশ এগিয়ে যাবে তেমন দেশের শিক্ষার্থীদের মানুষিকতার পরিবর্তন হবে সাংবাদিকদের জানান। গতকাল সোমবার সকালে গাংনী সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তার সাথে ছিলেন, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, প্রভাষক নাসির উদ্দীন, গাংনী থানার সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র দাম, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকনের একান্ত ব্যক্তিগত সহকারী আবু সুফিয়ান, এমপির এম্ব্যাসিডার আবির হামজা, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব ও সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবনসহ শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)