প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনের অপরাধে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন কুমার মন্ডল গতকাল সোমবার বিকাল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে সুচন্দন কুমার মন্ডল জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় সাঁধু খাঁ ফার্মেসী ও হোসেন মেডিক্যাল ফার্মেসীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ তৌহিদুল ইসলাম, দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল, সাধারণ সম্পাদক রাজিব শেখ সার্বিক সহযোগিতা করেন।
