ডা. রাশেদা সুলতানা খুলনা বিভাগীয় পরিচালক

আপলোড তারিখঃ 2019-04-02 ইং
ডা. রাশেদা সুলতানা খুলনা বিভাগীয় পরিচালক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: পদোন্নতি পেয়ে স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালকের দায়িত্ব পেলেন ঝিনাইদহের কৃতি সন্তান ও সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি আদেশে পদোন্নতি লাভ করে গতকাল তিনি খুলনায় যোগদান করেন। এর আগে ঝিনাইদহের সিভিল সার্জন হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন। ঝিনাইদহ শহরের খন্দকারপাড়ার বাসিন্দা এই কৃতি সন্তান ১৯৯১ সালে বিসিএস (স্বাস্থ্য) এর মাধ্যমে স্বাস্থ্য বিভাগে যোগদান করেন। এরপর সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুরে সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঝিনাইদহের সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। ডা. রাশেদা সুলতানার এই পদোন্নতীতে খুশি তার নিজ জেলার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)