ড্রোন বানালো ঝিনাইদহের ছাত্র

আপলোড তারিখঃ 2019-04-02 ইং
ড্রোন বানালো ঝিনাইদহের ছাত্র ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্র দেড় বছর পরিশ্রমের পর সফলভাবে ড্রোন বানাতে সক্ষম হয়েছে। গতকাল সোমবার ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের শেষ দিনে এই ড্রোন উড়িয়ে দেখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় ড্রোন তৈরী কাজের দলনেতা সাজিব মাহমুদ লাবিম, স¤্রাট রহমান, শিক্ষক সমির কুমার বৈদ্য, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলীম, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম, শিক্ষক নেতা আবু বকর সিদ্দিক ও মহিউদ্দীনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম জানান, ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাজিব মাহমুদ লাবিম ও স¤্রাট রহমানের নেতৃত্বে মুস্তাকিম রহমান সচ্ছ, মাহবুব হাসান সাদ এবং মাসুম বিল্লাহ দেড় বছর পরিশ্রম করে ড্রোনটি তৈরী করেন। বিজ্ঞান বিভাগের ছাত্র স¤্রাট রহমান জানান, তারা প্রসেসর, মটর, বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে ল্যাংগুয়েজ ও জিএসপি ব্যবহার করে ড্রোনটি তৈরী করেন। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কাজে তাদের নির্মিত ড্রোনটি তথ্য দিতে সক্ষম হবে। গত ৩১ মার্চ থেকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে `বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের মুল শক্তি` শ্লোগানকে প্রতিপাদ্য করে দুই দিনব্যাপি এই জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়। সোমবার ছিল শেষ দিন। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)