আলমডাঙ্গার হারদীতে সড়ক দুর্ঘটনায় আহত-৩

আপলোড তারিখঃ 2019-04-01 ইং
আলমডাঙ্গার হারদীতে সড়ক দুর্ঘটনায় আহত-৩ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার ওসমানপুর-মালিহাদ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে ওসমানপুর একেজি ভাটার নিকট এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের শহিদুলের ছেলে সবুর (২৫), বাবুল মিয়া, একই গ্রামের জাবক্সের ছেলে ইচাহক রোববার সকালে ব্যবসার কাজে কুষ্টিয়ার মিরপুর থানার মালিহাদ বাজারে যায়। বিকাল ৪টার দিকে তিনজন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ওসমানপুর একেজি ভাটার নিকট পৌছালে গতি হারিয়ে গাছের সাথে ধাক্কা মেরে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)