ডিসি ও পৌর মেয়রের নিকট স্মারকলিপি পেশ

আপলোড তারিখঃ 2019-04-01 ইং
ডিসি ও পৌর মেয়রের নিকট স্মারকলিপি পেশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মালোপাড়ার নাম বদলে পশ্চিম কোর্টপাড়া করার প্রতিবাদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ মালোপাড়ার নাম পরিবর্তন করে পশ্চিম কোর্টপাড়া করার প্রস্তাবনার প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারাসহ বেশ কয়েকজন বাসিন্দা। গতকাল রোববার পৃথক সময়ে তারা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নিকট স্মারকলিপি পেশ করেন। লিখিত স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘অতি প্রাচীন বসতি কেদারগঞ্জ মালোপাড়া। ঐতিহ্যবাহী জেলে সম্প্রদায়সহ সম্ভান্ত সব মুসলিম ও হিন্দু পরিবারগুলো এখানে দীর্ঘকাল ধরে বসবাস করছে। এখানকার মানুষ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। কিন্তু কিছু সাম্প্রদায়িক চেতনার লোক এর নাম বদল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’ তাই তারা এর প্রতিবাদ জানিয়ে মালোপাড়া নাম বহাল রাখার দাবি জানিয়েছেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্রী তপন চ্যাটার্জী, সাইদ হাসান সুমন, শ্রী সুমন হালদার, শ্রী উত্তম কুমার শর্মা, সঞ্জয় হালদার, আনন্দ ও প্রসেনজিৎ হালদার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)