মেহেরপুর ডিসি-এসপির সাথে গাংনীর নবনির্বাচিত চেয়ারম্যানদের সাক্ষাত

আপলোড তারিখঃ 2019-04-01 ইং
মেহেরপুর ডিসি-এসপির সাথে গাংনীর নবনির্বাচিত চেয়ারম্যানদের সাক্ষাত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবনির্বাচিত গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন এসকল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালামসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)