চুয়াডাঙ্গার ভালাইপুরে বৃদ্ধাকে পিটিয়ে আহত

আপলোড তারিখঃ 2019-04-01 ইং
চুয়াডাঙ্গার ভালাইপুরে বৃদ্ধাকে পিটিয়ে আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুরে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা এ সময় আহত বৃদ্ধাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত বৃদ্ধা ভালাইপুর বাজারপাড়ার মৃত সুলতান হোসেনের স্ত্রী জরিনা খাতুন (৭০)। জানা যায়, জরিনা খাতুনের মেয়ে জামাইয়ের ভালাইপুর মোড়ে বিসমিল্লাহ খাবার হোটেল নামের একটি হোটেল আছে। ওই হোটেলে কাজ করত এক নারী। তবে কিছুদিন পূর্বে বিসমিল্লাহ খাবার হোটেলকে কিছু না জানিয়েই ভালাইপুর মোড়েরই জাহাঙ্গীরের হোটেলে কাজ শুরু করে ওই নারী। এ ঘটনায় রোববার সন্ধ্যায় জরিনা খাতুন জাহাঙ্গীরের হোটেলে ওই নারীর সাথে কথা বলতে গেলে জাহাঙ্গীরের সাথে জরিনার বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে জাহাঙ্গীর জরিনাকে কিল-ঘুষি মেরে আহত করে। জরিনার পরিবারের সদস্যরা এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত জরিনা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)