এইচএসসিতে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

আপলোড তারিখঃ 2019-03-31 ইং
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেছেন, এসএসসির মতো এইচএসসিতেও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে আহ্বান জানান। গুজব ছড়ানোর অপকর্মের সাথে কারো সম্পৃক্ততা পেলে তাদের কঠোর আইনের আওতায় আনা হবে। গতকাল শনিবার দুপুরে শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোণা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধুমাত্র অবকাঠামো নয়, ক্যারিকুলামসহ শিক্ষা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে। দেশের শিক্ষা উন্নয়নে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কাজ করছি। শুধু শিক্ষা ও বিজ্ঞানে নয়, শিক্ষার্থীদের মানবিকভাবেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষিত তরুণদেরকে তিনি দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের কোনো চিন্তা নেই। ফেক আইডিতে অনেক কিছু পোস্ট করা হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তৃতীয় শ্রেণি পরীক্ষা উঠিয়ে দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)