মেহেরপুরে পৃথক অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2019-03-31 ইং
মেহেরপুরে পৃথক অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথক ২টি অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর শহরে হোটেল বাজার এলাকায় একটি ব্যবসা কেন্দ্র এবং বেড় পাড়ায় একটি বাড়িতে ওই অগ্নিকান্ড ঘটে। গতকাল শনিবার ভোরের দিকে শহরের হোটেল বাজার ফাইম ফুডস এর মালিক রুবেল জানান, রাতে একাট টর্স লাইট চার্জে রেখে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর ভোরের দিকে সেটি বিস্ফোরন ঘটে আগুন লেগে যায়। আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, এ দিন বেলা ১১টার দিকে শহরের বেড় পাড়ায় ইকলাস নামের এক ব্যক্তির দো-তলার রান্না ঘরে আগুন লেগে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)