মেহেরপুরে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-03-31 ইং
মেহেরপুরে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা রয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তৃণমুল মডেল একাডেমী বারাদী, একাডেমী চত্ত্বরে একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে একাডেমীর ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও এএমসি কমিটির সদস্য মন্ডলী নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে ফুলের পাপড়ি ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আল-আমিন, মুনিয়া খন্দকার, খাদিজা খাতুন, রুপালী খাতুন ও আশরাফুননাহার। এদিকে, সন্ধ্যা ৭টার দিকে আমঝুপি ইউনিয়নের হিজুলীতে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)