গাংনীতে দুটি বোমা উদ্ধার: রহস্য!

আপলোড তারিখঃ 2019-03-31 ইং
গাংনীতে দুটি বোমা উদ্ধার: রহস্য! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার উত্তর ভরাট থেকে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের নাজেরা খাতুনের বাড়ির সামনে একটি বালুর গাদার উপর থেকে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা দুটি উদ্ধার করে। গাংনী থানার সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে এসআই মিলন ও সঙ্গীয় ফোর্স বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখে। ঠিক কি কারণে বোমা দুটি সেখানে রাখা পুলিশ তদন্ত করে দেখছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)