আলমডাঙ্গায় মারামারি মামলায় ফারুক আটক

আপলোড তারিখঃ 2019-03-30 ইং
আলমডাঙ্গায় মারামারি মামলায় ফারুক আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার খাসকররায় মারামারি মামলায় ফারুক হোসেন নামের একজন আটক করেছে ফাঁড়ি পুলিশ। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা খাসকররা ইউনিয়নের রাইসা গ্রামের সাত্তার মহরী তার নিজ গম ক্ষেতের অবশিষ্ট গাছের গুড়ি আগুন দিয়ে পোড়াচ্ছিলো। এ সময় তার পাশের জমিতে থাকা একই গ্রামের নবিছদ্দিনের ছেলে ফারুকের ভুট্রা ক্ষেতে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়। ফারুক রাগান্বিত হয়ে মাঠের মধ্যে উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার বিকেলে সাত্তার মহরী খাসকররা বাজারে প্রবেশ করলে ফারুক তার নিজের কাছে রাখা হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করলে সাত্তার মহুরী গুরুত্বর আহত হয়। গত বৃহস্পতিবার রাতে সাত্তার মহরীর দায়েরকৃত মামলায় খাসকররা ফাঁড়ি পুলিশ ফারুককে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)