চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবনের ইট পড়ে শিশু জখম

আপলোড তারিখঃ 2019-03-30 ইং
চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবনের ইট পড়ে শিশু জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়ায় নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে রুকাইয়া (৬) নামের এক শিশু গুরুত্বর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশু রুকাইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। আহত শিশু রুকাইয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের কাছারি বাড়িপাড়ার রফিকুল ইসলামের মেয়ে ও এলাকার বিল্লাল হোসাইন কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু রুকাইয়াদের নতুন বাড়ির কাজ চলছিল। ওই ভবনের নিচে শিশু রুকাইয়া খেলা খেলছিল। এ সময় হঠাৎ একটি আধলা ইট তার মাথায় পড়ে। এতে সে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশু রুকাইয়ার অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যার পরই শিশু রুকাইয়াকে নিয়ে পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)