জীবননগরে বিষপানে একজনের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-03-30 ইং
জীবননগরে বিষপানে একজনের আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে খালিদ বিশ্বাস (৫০) নামের একজন আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী খালিদ বিশ্বাস জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত রবজেল বিশ্বাসের ছেলে। এদিকে, হালিমা খাতুন (৬৫) নামের একজন বৃদ্ধা অপচেষ্টা চালিয়েছে। গতকাল শুক্রবার পৃথক সময়ে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে রাখা ধানের ক্ষেতে ব্যবহৃত বিষপান করে খালিদ বিশ্বাস। বিষপানের পর খালিদ বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারলে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎস্বাধীন অবস্থায় রাত ৮টার দিকে খালিদ বিশ্বাসের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত খালিদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, একই দিনে বিষপানে করে আত্মত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাঈদঘাট গ্রামের সর্দারপাড়ার আসাদের স্ত্রী হালিমা খাতুন। নিজ ঘরে বিষপান করে বমি করতে থাকলে বিষের গন্ধ পেয়ে ঘরে ঢুকে পরিবারের সদস্যরা হালিমা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আত্মহত্যা চেষ্টায় ব্যর্থ বৃদ্ধা হালিমা খাতুন হাসপাতালে চিকিৎস্বধীন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)