আলমডাঙ্গায় পণ্য সামগ্রী সরবরাহ বর্জন অব্যাহত

আপলোড তারিখঃ 2019-03-29 ইং
আলমডাঙ্গায় পণ্য সামগ্রী সরবরাহ বর্জন অব্যাহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ দিনের মত চলছে চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি কর্তৃক আলমডাঙ্গায় সকল প্রকার পণ্য সামগ্রী সরবরাহ বর্জন। এতে করে দুর্ভোগে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দ সকাল থেকেই আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে অবস্থান করে শান্তিপূর্ন অবরোধ কর্মসূচি পালন করে। এসময় পরিবেশক সমিতির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার উদ্যোশে নিয়ে যাওয়া পণ্য সামগ্রী বোঝাই সকল গাড়ী আবার চুয়াডাঙ্গা অভিমূখে ফিরিয়ে দেন। প্রসঙ্গত, আলমডাঙ্গা মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি। এরই প্রেক্ষিতে জেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দ জরুরী সভা করেন এবং আলমডাঙ্গা মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আলমডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য তাদের পণ্য সামগ্রী সরবরাহ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের ডাক দেয়। কিন্তু সেইসময় জেলা পরিবেশক সমিতির উত্থাপিত চাদাঁবাজির অভিযোগ প্রত্যাখান করে আলমডাঙ্গা মুদি ও মনোহারী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। তারা উত্থাপিত চাদাঁবাজির অভিযোগ প্রত্যাখান করে সেইসময় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)