ভোট নিয়ে বিরোধ: গৃহবধূকে পিটিয়ে জখম!

আপলোড তারিখঃ 2019-03-29 ইং
ভোট নিয়ে বিরোধ: গৃহবধূকে পিটিয়ে জখম! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার হাসাদহ বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধু ফেরদৌসী (৪০) হাসাদহ বাজারপাড়ার ইউসুফ আলীর স্ত্রী। আহত গৃহবধু ফেরদৌসী অভিযোগ করে বলেন, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে আমার স্বামী নৌকার পক্ষে ভোট করছিলো। নৌকার প্রার্থী নির্বাচন না করায়, আমার স্বামী আর কোন প্রার্থীর ভোট করতে না যাওয়ায় আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হাসাদহ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা জুম্মাত মন্ডল ও তার ছেলে মনির হোসেন আমার বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে। আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তারা আমাকে ফেলে চলে যায়। এ সময় স্থানীয় জনগণ আমাকে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, আহত গৃহবধুকে চিকিৎসা দেওয়া হয়েছে এখন অনেকটা সুস্থ। এ ব্যাপারে যুবলীগ নেতা জুম্মাত মন্ডলের সাথে কথা বলার জন্য চেষ্টা করলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)