প্রেমের ফাঁদ : হত্যা মামলার আসামী আটক

আপলোড তারিখঃ 2019-03-29 ইং
প্রেমের ফাঁদ : হত্যা মামলার আসামী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: এটি বাস্তব প্রেম নয়, নয় তারা প্রেমিক-প্রেমিকাও। হত্যা মামলার প্রধান আসামী ধরতে নারী পুলিশের প্রেমের ফাঁদে ধরা পড়ল আসামী আসাদুল (৪২)। প্রেমের অভিনয় করে আসামী আসাদুলের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করাই ছিল মূল লক্ষ্য। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, গত সেপ্টেম্বর মাসে হরিণাকু-ু উপজেলার মানদিয়া সরকারি ক্যানেলের পাশে তোয়াজ উদ্দিন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করা হয়। এ মামলায় নিহতের ছেলে বাদি হয়ে হরিণাকু-ু উপজেলার কালাপাড়িয়া গ্রামের মৃত এলেম মন্ডলের ছেলে আসাদুলকে প্রধান আসামী করে ৫ জনকে আসামী একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর গাঁ ঢাকা দিয়েছিল আসামী। বিভিন্ন স্থানে অভিযান চালানো পর গ্রেফতারে ব্যর্থ হলে ভিন্ন পথ অবলম্বন করেন অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল)। তিনি আরও জানান, আসামী আসাদুলের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। এরপর এক নারী কনস্টেবল নিজের পরিচয় লুকিয়ে কলেজছাত্রী পরিচয় দিয়ে কথা বলা শুরু করে। একপর্যায়ে আসামী তার প্রেমের ফাঁদে পড়ে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার তারা দেখা করতে চাইলে প্রথমে শৈলকুপা উপজেলার ভাইট বাজারে নারী পুলিশ সদস্যকে আসতে বলে। পরে চাঁদপুর বাজারে দেখা করতে এলে তাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার অন্যান্য আসামী আগেই গ্রেফতার রয়েছে বলেও জানায় ওই পুলিশ কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)