ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক মামলায় পৌর শহরের বুজরুক গড়গড়ির শুকুর আলী (৩০) নামে এক মাদকব্যবসায়ীর যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামী শুকুর আলী পৌর শহরের বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়ার বাবুল হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ১৯ মে সন্ধ্যার দিকে পৌর শহরের বুজরুক গড়গড়ি এলাকা থেকে হেরোইন বিক্রির সময় শুকুর আলীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় (আটককালে) ওই আসামীর শরীর তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে অভিযানকারী দল। পরে ওই দিন রাতেই ডিবি পুলিশের তৎকালীন এসআই আমীর আব্বাস আটককৃত আসামীর বিরুদ্ধে বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরদিন থানা পুলিশ গ্রেফতারকৃত ওই আসামীকে আদালতে সোপর্দ করে। এরপর দীর্ঘ ৫ বছর ওই মামলার তদন্তসহ মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।
